শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ছেড়ে যেতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিলো ব্রিটেন

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন।

[৩] শুক্রবার দুপুরে হাই কমিশনের ফেইসবুক পাতায় এক বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।

[৪] এদিকে বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

[৫] দেশে ফিরতে ইচ্ছুক আমেরিকানদের তথ্য চেয়ে বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, আগামী কয়েকদিনের মধ্যে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও পরিবারের সদস্যদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থার করতে কাজ করছে দূতাবাস। তবে এখন পর্যন্ত সেই ফ্লাইটের দিন-ক্ষণ ঠিক হয়নি বলে ওই বার্তায় জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়