শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শখের গিটার বিক্রি করে দরিদ্রদের সাবান বিতরন করল এতিম কিশোর

কামাল হোসেন: [২] শিশুকাল থেকে গান গেয়ে দর্শক প্রিয় এতিম কিশোর সজীব শাহরিয়ার। গোয়ালন্দ উপজেলা ছাড়াও আশপাশের এলাকায় রয়েছে তার গানের সুনাম। গানের প্রতি তারও রয়েছে অনেক ভালোবাসা। হতদরিদ্র এতিম হলেও তার গানে অনেকেই মুগ্ধ হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়। সেই সহায়তা নিয়ে একদিন কিনে ফেলে একটি গিটার। এবার সেই প্রিয় গিটারটি বিক্রি করে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন থেকে রক্ষা করতে হতদরিদ্রদের ২শ সাবান কিনে দিলো সজীব শাহরিয়ার। সে গোয়ালন্দ পৌরসভার নিলুশেখের পাড়া মহল্লার মৃত খলিল মোল্লার ছেলে ও গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

[৩] জানা যায়, সজীব অনেক ছোট থাকতেই তার বাবা মারা যায়। মাও চলে যায় অন্য ঘরে। অনেক কষ্ট করে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়। বিভিন্ন অনুষ্ঠানে গান করার সুবাদে তাকে এলাকার সবাই কম-বেশী স্নেহ করে। তাই একটু কষ্ট হলেও তাকে থেমে যেতে হয়নি। এলাকার অনেকেই তার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে।
[৪] আলাপকালে সজীব শাহরিয়ার জানায়, সে তার প্রয়োজনে গোয়ালন্দ রেলগেট এলাকায় একটি দোকানে যায়। এক দরিদ্র মহিলা ওই দোকানে একটি সাবান কিনতে আসে। কিন্তু তার কাছে কোন টাকা ছিল না। দোকানীর কাছে বাকি চাইলে সাবান না দিয়ে ওই দরিদ্র মহিলাকে ফিরিয়ে দেয়। বিষয়টি দেখে সে ভীষণ কষ্ট অনুভব করে। এদিকে ওই দরিদ্র মহিলার সাবান কিনে দেয়ার মত টাকাও তার কাছে ছিল না। এরপর সে সিদ্ধান্ত নেয় তার গিটারটি বিক্রি করে এ রকম কিছু মানুষকে সাবান কিনে দেব। সে আরো জানায়, ২শ জনকে সাবান কিনে দিলেও ওই মহিলাটিকে সে আর খুঁজে পায়নি। যে কারনে তাকে একটি সাবান দেওয়াও সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়