শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বাংলাদেশ ছাড়লেন ৩৬৪ বিদেশি

খালিদ আহমেদ : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তাদের মধ্যে ২২৫ জন মালয়েশিয়া ও ১৩৯ জন ভুটানের নাগরিক। এ ছাড়া দুজন বাংলাদেশি নাগরিকও বাংলাদেশ ছেড়েছেন। তারা ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল করিমের ছেলে।

[৩] গতকাল আলাদা তিন ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন।

[৪] দু-একদিনের মধ্যে আরো ৪০০ শ্রীলংকান বাংলাদেশ ছাড়তে পারেন। ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের একটি অংশও ঢাকা ছাড়তে চান।

[৫] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো কূটনৈতিক বাংলাদেশ ছেড়ে যাননি। যেসব বিদেশি দেশ ছেড়েছেন এরা সবাই সাধারণ নাগরিক। শ্রীলংকার কিছু নাগরিক বাংলাদেশ ছেড়ে যেতে পারেন। এ ছাড়া ইইউর কিছু নাগরিকও বাংলাদেশ ছাড়তে চাচ্ছেন। বিষয়টি নিয়ে ইইউর কূটনীতিকরা সঙ্গে আলোচনা করেছে।

[৬] জানা গেছে, ভুটানের যারা বাংলাদেশ ছেড়েছেন তারা সবাই দেশটির সাধারণ নাগরিক। এদের একটি অংশ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করত। এ ছাড়া বেশ কয়েকজন পেশাজীবীও রয়েছেন। এরা সবাই ভুটানের ড্রুক এয়ারের মাধ্যমে গেছেন। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ