শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্প ও লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন ৫শ বিদেশি, স্বাস্থ্য ঝুঁকিতে কক্সবাজার

আমান উল্লাহ :[২] চলতি মাসের ২০ দিনে আকাশ পথে কক্সবাজারের এসেছেন এসব বিদেশি নাগরিক। তারা এখন রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন।

[৩] এদের মধ্যে কেউ সম্প্রতি বিদেশ ফেরত কিনা তার কোনো তথ্য নেই বিমান বন্দর কর্তৃপক্ষের। যার ফলে ক্যাম্পসহ পুরো জেলা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।, হোম কোয়ারেন্টাইনে না থেকে এসব বিদেশিরা কাজ করছেন রোহিঙ্গা ক্যাম্পে, ঘুরছেন কক্সবাজারের বিভিন্ন এলাকায়।

[৪] আইএসসিজে মুখপাত্র সৈকত বিশ্বাস বলছেন, আমরা নিরুৎসাহিত করছি যে, যদি খুব বেশি প্রয়োজন না হয়, তবে আসারই দরকার নেই।

[৫] এনজিও ফোরাম কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আছে, একজনের হলে তাহলে এটা ছড়িয়ে যাবে। রোহিঙ্গা ক্যাম্প ও উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন প্রায় দেড় হাজারের বেশি বিদেশি নাগরিক।

[৬] এদিকে কেউ তথ্য গোপন করে কক্সবাজারে অবস্থান করলে সেটি জানা কঠিন হবে বলে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

[৭] শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, গোপনে যদি কেউ চুরি করে আসে, তাহলে মেশিনে ধরা না পড়লে তো আমরা বুঝবো না। কারো তো কোনো সিল নেই। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়