শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-আরিচা মহাসড়ক মানিকগঞ্জে বাস-প্রাইভেভটকার সংঘর্ঘে এক ব্যক্তির মৃত্যু

সোহেল হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি : [২] মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি মিনিবাস ও প্রাইভেটকার সংঘর্ঘে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে মহাসড়কের গিলন্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত হযরত আলী (৪২) ঢাকার তুরাগ থানাধীন কালীবাড়ি এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

[৪] স্থানীয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাসুদেব সিনহা জানান, হযরত আলী বুধবার সন্ধ্যার পর ঝিনাইদহ থেকে প্রাইভেটকার চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের তরা ক্রসব্রীজ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১২ টার দিকে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা।

[৫] এতে প্রাইভটকারটি ধুমড়েমুচরে যায় এবং ঘটনাস্থলে হযরত আলী। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৬] বাসে এক আরোহী ছিলেন। তিনি স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।বাসুদেব সিনহা বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় ঘিওর থানায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ