শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন সব সময় বাংলাদেশের পাশে আছে বললেন, ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং

কূটনৈতিক প্রতিবেদক : [২] চীন সব সময় বাংলাদেশের পাশে আছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশকে ৩০ হাজার পিপিই, ৩০ হাজার কিট, দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক পাঠাচ্ছে আলিবাবা।

[৩] বৃহস্পতিবার বিমান বন্দরে চীনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আগামী ২৯ মার্চ আলিবাবার পক্ষ থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠানো হবে।

[৪] তিনি বলেন, চীন কবিড-১৯ যুদ্ধে জয়লাভ করেছে। তবে, এখনো কোনো কোনো প্রদেশে যুদ্ধ করতে হচ্ছে।

[৫] বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা এসব উপহার সামগ্রী দিতে পেরে আনন্দিত।

[৬] এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষে চীনে এ ধরনের সরঞ্জাম উপহার পাঠিয়েছিলেন। এবার চীন আমাদের জন্য পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়