শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃত ২২ হাজার ৩৫, ইতিহাসে প্রথমবার ২০১টি দেশে ছড়ালো কোনও মহামারি

আসিফুজ্জামান পৃথিল : [২] এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২০ হাজার ১৮৫ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। সিএনএন, বিবিসি, ফক্স

[৩] সময়ের সঙ্গে আরও খারাপ হচ্ছে স্পেন পরিস্থিতি। দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। এখন পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৮৮। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৮৯জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৫৫ জন।

[৪] ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার অতিক্রম করেছে যার ৩৭জন চিকিৎসক। দেশটিতে এখন আর বৃদ্ধদের কোনওরকম চিকিৎসা দেয়া হচ্ছে না। তাই মৃতের সংখ্যা বাড়ছে।

[৫] এ সপ্তাহের জন্য সকল রেস্টুরেন্ট, দোকান এবং পার্ক ঘোষণা করেছে মস্কো নগর কর্তৃপক্ষ।

[৬] করোনাভাইরাসের রোগী উদ্ধারে ২ লাখ স্বেচ্ছাসেবি আহ্বান করেছিলো যুক্তরাজ্য। এই আবেদনে সারা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ৫ লাখ ব্রিটিশ।

[৭] নতুন এক পূর্বঅভাস মতে, এই অতি মহামারির কারণে যুক্তরাষ্ট্রের ৩৩ লাখ মানুষ বেকার হয়ে যাবেন। এটি একটি রেকর্ড হতে যাচ্ছে।

[৮] ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তাবাহিনী লকডাউন কার্যকর করতে শারীরিকভাবে নাগরিকদের লাঞ্ছিত করছে। এই সংবাদ প্রকাশের পর দেখা দিয়েছে তীব্র সমালোচনা।

  • সর্বশেষ