শিরোনাম
◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ রাজধানীর দুই মেট্রো স্টেশনে মিললো ‘বোমা সদৃশ’ বস্তু (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল ◈ বিশ্বকাপে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এলো ফিফা সভাপ‌তি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিভিন্ন পয়েন্টে হ্যান্ড ওয়াশ কর্ণারের ব্যবস্থা

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : [২] কক্সবাজারের টেকনাফে করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ব্রাক ও পৌরসভার লোগো সম্বলিত হ্যান্ড ওয়াশ কর্ণার পানির ট্যাংক বসিয়ে জনগণেরর জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম।

[৩] বৃৃৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে,করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের কার্যলয়ের সামনে,স্বাস্থ্য কমপ্লেক্সে,বাস স্টেশন জামে মসজিদের পাশে,লেঙ্গুর বিল সড়কের হোসেন কমিশনারের কার্যালয়ের সামনে ,অলিয়াবাদ শাপলা চত্বর,টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে,লামার বাজার ব্রীজের পাশে ও পৌর ভবনের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শহরে প্রবেশের সময় এসব স্থানে হাত ধুয়ে নিচ্ছেন সব শ্রেণি পেশার মানুষ।

[৪] এ প্রসঙ্গে টেকনাফ পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, উপজেলার পৌর শহরের বিভন্ন এলাকা থেকে সব ধরনের মানুষ আসে।তাদের নিরাপত্তা ও সচেতনতায় গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে হ্যান্ড ওয়াশ কর্ণারে পানি ট্যাংক বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে আরো১৫টি পয়েন্টে এরকম হাত ধোয়ার ব্যবস্থা করা হবে।

[৫] তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে বিদেশ ফেরত হোম কোয়ারান্টানে থাকা ৫ প্রবাসীকে ফলমূল উপহার দেওয়া হয়েছে।সচেতনতা মূলক মাইকিং করে সাধারণ জনগণকে বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়