শিরোনাম
◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্প ও লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন ৫শ’ বিদেশি, স্বাস্থ্য ঝুঁকিতে কক্সবাজার

এম. আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি : [২] মার্চ মাসের গেল ২০ দিনে আকাশ পথে কক্সবাজারের এসেছেন প্রায় পাঁচশো বিদেশি নাগরিক। তারা এখন রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এদের মধ্যে কেউ সম্প্রতি বিদেশ ফেরত কিনা তার কোন তথ্য নেই বিমান বন্দর কর্তৃপক্ষের। যার ফলে ক্যাম্পসহ পুরো জেলা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

[৩] তারা বলছেন, হোম কোয়ারেন্টিনে না থেকে, এসব বিদেশীরা কাজ করছেন রোহিঙ্গা ক্যাম্পে, ঘুরছেন কক্সবাজারের বিভিন্ন এলাকায়। তবে মানবিক সহায়তাকারী সংস্থা আইএসসিজি'র মুখপাত্র বলছেন, বিদেশিদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

[৪] আইএসসিজে মুখপাত্র সৈকত বিশ্বাস বলছেন, আমরা নিরুৎসাহিত করছি যে, যদি খুব বেশি প্রয়োজন না হয়, তবে আসারই দরকার নেই।

[৫] এনজিও ফোরাম কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আছে, একজনের হলে তাহলে এটা ছড়িয়ে যাবে। রোহিঙ্গা ক্যাম্প ও উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন প্রায় দেড় হাজারের বেশি বিদেশি নাগরিক।

[৬] এদিকে কেউ তথ্য গোপন করে কক্সবাজারে অবস্থান করলে সেটি জানা কঠিন হবে বলে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

[৭] শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, গোপনে যদি কেউ চুরি করে আসে, তাহলে মেশিনে ধরা না পড়লে তো আমরা বুঝবো না। কারো তো কোন সিল নেই। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়