শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পরে নামাজ আদায় যায়েজ

ইসমাঈল আযহার: [২] করোনাভাইরাসের কারণে সম্প্রতি অনেক মুসল্লি ও ইমামকে মাস্ক পরে নামাজ আদায় করতে দেখা গেছে। অনেকেই জানতে চান -এভাবে মাস্ক পরে নামাজ পড়া বা পড়ানো যায়েজ কি না।

[৩] উত্তর: স্বাভাবিক অবস্থায় অকারণে নাক-মুখ কোনো কাপড় ইত্যাদি দ্বারা ঢেকে নামাজ পড়া মাকরূহ তাহরিমী। তবে কোনো ওজর বা অসুস্থতার কারণে নামাজের মধ্যে মুখ ঢাকা বা মাস্ক পরা মাকরূহ নয়।

[৪] অতএব বর্তমান পরিস্থিতিতে করোনোভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে সতর্কতাবশত মাস্ক পরে নামাজ পড়লে মাকরুহ বা ইসলামি শরীয়াতে কোনও আপত্তি ছাড়াই আদায় হয়ে যাবে। সূত্র: দারুল ইফতা, জামিআতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরী টাউন, করাচী, পাকিস্তান

  • সর্বশেষ