শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রান্ত তথ্যের জন্য আইইডিসিআর এবার জেলা ভিত্তিক হটলাইন নাম্বার চালু করছে

শাহীন খন্দকার : [২] এসব হটলাইন নাম্বারে নির্দিষ্ট জেলার মানুষ ফোন দিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।

[৩] বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সরাসরি অনলাইন প্রেস ব্রিফিং-এ আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা বলেন। প্রেস ব্রিফিং আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

[৪] তিনি বলেন, আইইডিসিআর এ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রান্ত কল এসেছে ৩ হাজার ৩২১ টি। এছাড়া মেইলেও ২৪ ঘণ্টায় আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তবে একটি বিষয় গত কয়েক দিন ধরে লক্ষ্য করছি হটলাইনের কল যাচ্ছে না এমন কিছু অভিযোগ আমরা শুনছি। এই সমস্যা নিরসনে এখন থেকে প্রত্যেকটি জেলায় আইইডিআরএ'র হটলাইন নাম্বার চালু করা হচ্ছে । ইতমধ্যে জেলা পর্যায়ে নির্দেশনাও চলে গেছে এ বিষয়ে।

[৫] আপনারা জেলা কন্ট্রোল রুমগুলোতে যোগাযোগ করলে এই নাম্বার পেয়ে যাবেন। তিনি বলেন, এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়,স্বাস্থ্য অধিদপ্তরও আইইডিসিআরের যে হটলাইন নাম্বারগুলো ছিল সেগুলোও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ইমেইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা নমুনা সংগ্রহ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়