শিরোনাম
◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে নতুন পাচঁ জনের কোভিড-১৯ শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪, জানালেন সেব্রিনা ফ্লোরা

শাহীন খন্দকার ও লাইজুল : [২] ফলে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে, তবে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।

[৩] সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ৫ জন। যারা আক্রান্ত হয়েছে সবাই পুরুষ।

[৪] এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। তাদের মধ্যে একজন বিদেশ ফেরত। তিনজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। একজনের আক্রান্তের কারণ জানা যায়নি। তার বিষয়ে অনুসন্ধান চলছে। এছাড়া আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

[৫] তিনি জানান, করোনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। আক্রান্ত বাকিদের মধ্যে কেউ কেউ নিজ নিজ বাড়িতে আইসোলেশনের আছেন। বেশিরভাগই আছেন রাষ্ট্রীয়ভাবে আইসোলেশনে। নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ।

[৬] এসময়ে তিনি বলেন, আইইডিসিআরের নমুনা সংগ্রহের বিষয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই আগের থেকে প্রসারিত করেছি নমুনা সংগ্রহের পদ্ধতি। আমরা এতদিন যারা বিদেশ থেকে এসেছেন এবং বিদেশিদের সংস্পর্শে ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর শরীরে কোন ধরনের উপসর্গ দেখা দিলে আমরা নমুনা সংগ্রহ করছিলাম।

[৭] অন্যদিকে যারা ঝুঁকিপূর্ণ পেশা ও বয়সের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ এবং যাদের শরীরে অনেক ঝুঁকিপূর্ণ রোগ ছিল তাদের জন্য আমরা নমুনা সংগ্রহ করছিলাম। এছাড়া নিউমোনিয়ার রোগীদের ও আমরা নমুনা সংগ্রহ করছিলাম।

[৮] তবে আমরা নমুনা সংগ্রহের পদ্ধতির ক্ষেত্রে দেখেছি নমুনা সংগ্রহ করতে গিয়ে অনেককে অনেকদিন অপেক্ষা করতে হচ্ছে। আগে আমাদের টিম গিয়ে হাসপাতালগুলোর জন্য নমুনা গুলো সংগ্রহ করে আনতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে হাসপাতালগুলো নিজেই তাদের নমুনাগুলো সংগ্রহ করবে এবং আমাদের কাছে পাঠাবে। তিনি বলেন, আমরা সাধারণ জনগণকে যে সার্ভিসটি দিতে চায় যে তাদের বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তাদের পরীক্ষার ফলাফল পৌছে দেওয়া সেটিকে আমরা প্রসারিত করছি।

[৯] পরিচালক বলেন, সাধারণ মানুষদের সচেতনতার জন্য বলছি হালকা সর্দি কাশি হলে আপনি করোনায় আক্রান্ত এমন দুশ্চিন্তা করবেন না। আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য আইইডিসি আর এর হটলাইন নাম্বারগুলোসহ স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন। সেখানে আপনাদের অন্যান্য পরামর্শের পাশাপাশি এটি করোনা ভাইরাস কিনা সে বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়া হবে।

  • সর্বশেষ