শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের মহামারীতে বিশ্ব মন্দা ২০০৮ সালের চেয়ে ভয়াবহ হবে, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রধানের আশঙ্কা

ইকবাল খান : [২] বুধবার নিজ বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় ডব্লিউটিও প্রধান রবার্তো অ্যাজেভেদো অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সব দেশকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ জানান। ডব্লিউটিওর ওয়েবসাইটে এ বার্তা প্রকাশিতহয়। রয়টার্স

[৩] তিনি বলেন, সাম্প্রতিক প্রক্ষাপণ যে পূর্বাভাস দিচ্ছে তাতে চলমান অর্থনৈতিক অধোগতি ও লাখ লাখ মানুষের চাকরি হারানোর ফলে পরিস্থিতি এক যুগ আগের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চেয়ে ভয়াবহ হতে পারে।

[৪] এই মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আগেই সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

[৫] ডব্লিউটিওর ডিজি বলেন, অর্থনীতির প্রকৃত পূর্বাভাস এখনো না মিললেও বিশ্ববাণিজ্যে বড় ধরনের পতন হবে নিজস্ব অর্থনীতিবিদরা ধারণা করছেন।

[৬] বিভিন্ন দেশের সরকারের নেওয়া প্রণোদনামূলক পদক্ষেপকে ‘ইতিবাচক’ হিসেবে প্রশংসা করার পাশাপাশি দেশগুলোকে আরো স্বচ্ছ হয়ে তথ্য বিনিময় করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়