শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসচেতনাই করোনাভাইরাস বিস্তাররোধ ঠেকাতে পারে, বললেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার

এইচএম দিদার, দাউদকান্দি প্রতিনিধি : [২] কভিড-১৯ মহামারি ভাইরাসের সংক্রমণে বিশ্বে এক ভয়াবহ পরিবেশে সৃষ্টি হয়েছে। বিশ্বের সব ক'টি দেশেই হানা দিয়েছে এ ভাইরাস। এ থেকে প্রতিকার পেতে এখনো কোনো যথাযথ চিকিৎসা একনও আবিস্কার হয়নি। তাই আমাদের উচিত এ ভাইরাস নিরাময় হওয়ার জন্য যদি কোনো প্রতিকার না থাকে তখন প্রতিরোধ ও জনসচেতনতা তৈরি করাই একমাত্র ভরসা।

[৩] উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান আজ বুধবার বিশ্ব মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় লিফলেট বিতরণকালে জনসচেতনতা তৈরি করতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় বাস যাত্রীদের সাথে এসব কথা বলেন।

[৪] তিনি আরো বলেন, আপনারা জনসমাগম এলাকা পরিহার করে চলুন, যথাসম্ভব নিজ গৃহে অবস্থান করুন। তাই আপনারা সচেতন হোন এবং আপনার আশপাশের লোকজন ও প্রতিবেশীকে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করুন।

[৫] মনে রাখবেন আপনি নিরাপদ ও সুস্থ থাকলে আপনার পরিবারও নিরাপদ ও সুস্থ থাকবে। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ও পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও কাউন্সিলর রকিবউদ্দিন রকিব। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়