শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহান স্বাধীনতা দিবসে ধামরাইয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলন

আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: [২] ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের এই দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষিত হয়েছিলো।

[৩] এ ঘোষণার মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো জাতি। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা । করোনাভাইরাসের আতঙ্কে এবার জাতি খুব নমনীয় ভাবে ছোট পরিসরে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে স্বাধীনতার ৪৯ বছর পূর্তি পালন করছে।

[৪] তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন উপজেলা প্রশাসন।

[৫] বৃহস্পতিবার(২৬ মার্চ) ধামরাই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে এ সম্মান প্রদর্শন করা হয়।

[৬] এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ.এন.ও) মোহাম্মদ ছামিউল হক, সহকারী কমিশনার(ভূমি) অন্তরা হালদার ও ধামরাই থানার থানার(ওসি)দীপক চন্দ্র সাহা এবং উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়