শিরোনাম
◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯৭১ এর এইদিন ছিলো ঘর থেকে বের হওয়ার শপথ, আর ২০২০ ঘরে থাকার শপথ

আক্তারুজ্জামান : [২] কথাটি লিখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ দুপুরে নিজের ফেসবুকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লেখা পোস্টে সবাইকে ঘরে থাকার শপথ নিতে বলেন ম্যাশ।

[৩] ঘরে থাকাটাই যেনো বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়টা ধীরে ধীরে সঙ্কটময় হয়ে উঠছে। বৈশ্বিক মহামারীতে মানুষ একেবারে পর্যুদস্ত। মাহমারী করোনাভাইরাস ইতোমধ্যে হানা দিয়েছে বাংলাদেশেও। ৩৯ জন শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫জন। অনেক ভয়াবহতার আশঙ্কাও করেছেন অনেকে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেট দলের সেনাপতি।

[৪] এই প্রথম দেশের কোথাও স্বাধীনতা দিবস পালিত হলো না। করোনাভাইরাসের কারণে দেশের সমস্ত স্কুল-কলেজ-অফিস-কারখানা সবই বন্ধ করতে হয়েছে। পুরো দেশের মানুষকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়েছে। সেই কথাটা মাশরাফি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন।

[৫] নিজের ফেসবুকে মাশরাফি লেখেন, ২৬ শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬ শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন।

[৬] তিনি আরও লেখেন, খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।

  • সর্বশেষ