শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা বিস্তাররোধে ডিএমপির ট্রাফিক বিভাগের নানা উদ্যোগ

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রামপুরা জোনের ডেমরা স্টাফ-কোয়ার্টার চৌরাস্তা, রামপুরা বিটিভি ভবন, ডেমরা জোনের গোলাপবাগ, মানিকনগর, শনির আখড়া, ওয়ারী জোনের রাজধানী ক্রসিং, দয়াগঞ্জ চৌরাস্তা, পোস্তগোলা ব্রীজের প্রবেশ পথ, সবুজবাগ জোনের খিলগাঁও এলাকায় জিক-জ্যাক চেকপোস্ট পরিচালনা করে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে।

[৩] এছাড়াও ডেমরা স্টাফ-কোয়ার্টার এলাকাসহ অন্যান্য এলাকায় পণ্যবাহী যানবাহনসহ সরকার কর্তৃক অনুমোদিত যানবাহন, ড্রাইভার, হেলপারদের বাধ্যতামূলকভাবে জীবাণুনাশক ব্যবহার করে গন্তব্যে যেতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে করোনা ভাইরাস সংক্রমণরোধ সংক্রান্ত ব্যানার, ফেস্টুন জনসাধারণের মাঝে বিতরণ ও ঝুলিয়ে রাখা হয়েছে।

[৪] ট্রাফিক পূর্ব বিভাগের উপ-কমিশনার মো. সাহেদ আল মাসুদ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থের স্বাস্থ্য সুরক্ষায় পণ্যবাহী যানবাহনসহ সরকার কর্তৃক অনুমোদিত যানবাহনে বাধ্যতামূলকভাবে জীবাণুনাশক দ্বারা পরিস্কার করা হচ্ছে। আপনারা জরুরি প্রয়োজন ব্যতিত বাসা থেকে বের হবেন না। দেশপ্রেমিক হিসাবে সরকারি আদেশ মান্য করুন। আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে রাস্তায় আছি, আপনারা ঘরে থেকে নিজ দায়িত্ব পালন করুন। আপনি সচেতন তো জাতি সুরক্ষিত।

[৫] করোনা পরিস্থিতি সংক্রমণরোধে জনস্বার্থে পরিবহণ মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাঠ পর্যায়ের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে পরিবহণ মালিকসহ সাধারণ মানুষ। সম্পাদনাঃ রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়