শিরোনাম
◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে ◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ শেষের পথে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষ যখন বন্দি, মুক্ত তখন বন্যারা

মাজহারুল ইসলাম : [২] করোনার জেরে মানুষ যখন গৃহে বন্দি, তখন জাপানের নারা পার্ক সংলগ্ন এলাকার ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতি একপাল সিকা হরিণ।

[৩] এখানে তাদের দীর্ঘদিনের বসবাস। মুক্ত এ চিড়িয়াখানাটি প্রচুর দর্শনার্থীদের আনাগোনা ছিলো। কিন্তু চলমান করোনা উপদ্রবে দর্শকশূন্য হয়েছে জাপানের চিড়িয়াখানাও। এখানে এখন বনবিভাগের কর্মীদেরও সহজে খুঁজে পাওয়া দায়। এমন পরিস্থিতিতে এখানকার হরিণদের নিয়মিত খাবার দেয়াও বন্ধ রয়েছে। তাই খাবারের সন্ধানে শহরের রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছে ওইসব হরিণের দল।

[৪] করোনা উপদ্রবে থাইল্যান্ডের লোপবুড়ি শহরের বন্ধ স্কুল। আর এ সুযোগে সেখানকার শপিংমল দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল। এমনিভাবে পৃথিবীর ব্যস্ত শহরগুলির ফাঁকা রাস্তা-ঘাটে দেখা মিলছে অনেক নাম না জানা দৃষ্টিনন্দন পাখি। এসব দৃশ্য দেখে করোনা আতঙ্কের অনেকের মধ্যেও মন ভালো হয়ে যায়।

[৫] প্রকৃতিকে খাঁচা-বন্দি করা সুসভ্য মানুষ এখন নিজেরাই চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে আর এতোদিন খাঁচায় আবদ্ধ বন্যরা এখন মুক্তির স্বাদ নিচ্ছে প্রাণ ভরে।

  • সর্বশেষ