শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি : [২] গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ও কাশিয়ানী উপজেলার গেড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৩] পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতের দিকে ওই একই ট্রলির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে মোটর সাইকেল চালক হাবিবুর রহমান (৪০) নিহত হয়।

[৪] রাত ১১ টার দিকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জে শহরে যাচ্ছিল হামিম শেখ (২৫)। মোটরসাইকেলটি বিজয়পাশা এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে হাবিবুর নিহত হন। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গেড়াখোলা নামক স্থানে রাত সোয়া ১০ টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক লিটন গাজী (৩০) আহত হন। অশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] নিহতরা হামীম গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের গোলাম শেখের ও লিটন একই উপজেলার ডুমদিয়া গ্রামের হুমায়ূন গাজীর ছেলে। এছাড়া হাবিবুর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়