শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ইতালি থেকে আসা ছেলের সংস্পর্শেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি: [২] দেশে করোনাভাইরাসে আরও একজন মারা গেছেন। ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। মারা যাওয়া ওই ব্যক্তি মাদারীপুরের শিবচরের বাসিন্দা বলে জানা গেছে। তিনি ইতালিফেরত এক প্রবাসীর বাবা। কিছুদিন আগে ওই প্রবাসী বাড়িতে আসেন। ওই ইতালি প্রবাসীর শাশুড়িসহ পরিবারের আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

[৩] শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শশাংক চন্দ্র ঘোষ জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি। তিনি ইতোপূর্বে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান।

[৪] এদিকে গত ১৯ মার্চ মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ২টি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ২টি গ্রাম লকডাউন ঘোষণা করে এলাকার মানুষের চলাচল সীমিত করা হয়। এসব এলাকায় ১৬টি পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে যেন কেউ এসব এলাকায় ঢুকতে না পারে। কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে।

[৫] এছাড়া কালকিনি উপজেলা থেকে বরিশালগামী কোনো পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে দক্ষিণাঞ্চলের অন্য জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুই প্লাটুন সেনাবাহিনী মাদারীপুর জেলা প্রশাসকের সমন্বয়ে গণজমায়েত বন্ধ করার জন্য কাজ শুরু করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়