শিরোনাম
◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক‌রোনার কার‌নে নি‌ষেধাজ্ঞার প‌রেও ঠাকুরগাঁওয়ে কিস্তি নিতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ অমান্য করে এনজিও’র ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুটি এনজিও’র ৩ জন কর্মীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলনের সময় তাদের আটক করেন।

[৪] আটককৃতরা হলেন, বেসরকারি সংস্থা ইএসডিও আশ্রমপাড়া শাখার এস.বি.এম মহিউদ্দিন, ফিল্ড অফিসার মনিকা আখতার ও এনজিও পদক্ষেপ’র ফিল্ড অফিসার জিতেন্দ্রনাথ রায়।

[৫] পরে তাদের জেলা ম্যাজিস্ট্রেট ড.কামরুজ্জামান সেলিমের নিকটে হস্তান্তর করা হয়। তিনি আটককৃতদের তিন ঘণ্টা আটক রেখে ছেড়ে দেয়া হয় । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়