শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটি বলায় রাজধানী ফাঁকা করে হাজার হাজার মানুষ গ্রামে ছুটছে,ছুটির মুডে গ্রামে যাওয়া মানুষ পাড়া বেড়াবে, আড্ডা চলবে

 

সাইফুদ্দিন আহমেদ নান্নু: ছুটি আর লকডাউন শব্দ দুটির ফাংশন তার প্র্যাকটিক্যাল এবং সাইকোলজিক্যাল পার্থক্য বুঝলাম না আমরা। প্রয়োজনীয়তাও উপলব্ধি করলাম না। ছুটি বলায় রাজধানী ফাঁকা করে হাজার হাজার মানুষ গ্রামে ছুটছে। ছুটির মুডে গ্রামে যাওয়া মানুষ পাড়া বেড়াবে, আড্ডা চলবে, জটলা হবে, আনন্দও হবে। শহরে তবু পুলিশ আছে আর্মি নামবে, মানুষকে ঘরে ঢুকিয়ে দেবে কিন্তু গ্রামে এটা কে করবে। কে জানে এই শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষেরা সবাই সুস্থ কিনা। তাদের মধ্যে কতোজন করোনার সুপ্তাবস্থা নিয়ে গ্রামে গেলেন আমরা কেউ জানি না। লকডাউন করে দশটা দিন ঘরে আটকে রাখলে খুব বেশি, খুব বড় ক্ষতি হতো না।

গ্রামের মানুষ করোনাকে শহুরে রোগ বলেই ভাবে, তারা ভাবেইনি এই রোগ গ্রামের পর গ্রামও উজাড় করতে পারে। কারণ করোনার যতো ছবি তারা টিভিতে দেখেছে তাতে কোনো আক্রান্ত গ্রাম তারা দেখেনি। শহরই দেখেছে। গ্রাম আক্রান্ত হলে বাংলাদেশ দাঁড়াতে পারবে না। আসন্ন ভয়ংকর অর্থনৈতিক বিশ্বমন্দারকালে বাংলাদেশকে বাঁচাতে পারবে কেবল গ্রাম, তার কৃষক, কৃষি। রেমিটেন্সও নয়, গার্মেন্টও নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়