শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর বাঘায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে চেয়ারম্যানসহ আহত ৩০

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি :[২] রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চেয়ারম্যান, ফায়ার সার্ভিসকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাঘা ফায়ার সার্ভিস ইনচার্জ মোশারফ হোসেন।

[৩] বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রোলের দোকানের মালিক মনির হোসেন মঙ্গলবার সকাল ১১টার দিকে ড্রাম খুলে পেট্রোল আলাদা করতে শুরু করেন। এ সময় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডেডের ঘটনা ঘটে।

[৪] এসময় সহযোগিতার জন্য এগিয়ে আসলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোকান মালিক মনির হোসেনসহ স্থানীয় কয়েকজন আহত হয়। পরে বাঘা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে ফিরোজ হোসেন ও মহিবুর রহমান নামের দুই ফায়ার সার্ভিসকর্মী আহত হন। এসময় বাঘা থানার এসআই সইবুর রহমানসহ আরো কয়েকজন আহত হয়েছে। সম্পাদনা : রাকিবুল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়