শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের নাকের ডগায় চলছে গরুর বাজার

সাইফুল ইসলাম, আখাউরা প্রতিনিধি :[২] মঙ্গলবার সকাল থেকে আখাউড়া পৌরশহরের কলেজ পাড়া এ গরু বাজার জমে। অবশ্য খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ পাঠিয়ে দুপুরে গরুসহ জনসমাগম ভেঙ্গে দেয়। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাকে গরু বাজার ও জনসমাগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

[৩] জানাগেছে, বিশ্বময় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। কিন্তু আখাউড়া প্রশাসনের নাকের ডগায় জনসমাগম করে শত শত গরু ও ছাগল নিয়ে বাজার বসায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

[৪] আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, গরু বাজার ও জনসমাগমের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সঙ্গে সঙ্গে বাজার ক্লোজ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গরুর হাট বসতে দেয়া হবে না। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়