শিরোনাম
◈ এফএসআরইউতে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাস সরবরাহ; তবে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সরকার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ ◈ এবার শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান ◈ গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ◈ নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সারা দেশে পরিকল্পিত উন্নয়ন চান প্রধানমন্ত্রী ◈ দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ◈ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, আলোচনায় পরিবহন করিডোর ◈ ছাত্রদের উপর হামলা: মোদিকে জাহেল বললেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ (ভিডিও) ◈ ফাঁসির ঝুঁকি জেনেও দেশে ফিরব, আদালতে হাজির হব: কিয়োডো নিউজকে শেখ হাসিনা ◈ দল থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি এমপি থাকতে পারবেন, সংবিধান যা বলছে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীরের ১৫০ ছাত্র আটকে আছে বেনাপোলে

বেনাপল প্রতিনিধি: [২] মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ভারতের কাশ্মীরের নাগরিকদেরকে ভারতে প্রবেশে বাধা দেওয়ায় ১৫০ জন শিক্ষার্থী আটকে আছে বেনাপোল চেকপোস্টে।

[৩] বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আজ সকালে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট আসে। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয় ওসব নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবেনা। ফলে বেনাপোল ইমিগ্রেশন তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি বা পাসপোর্টে সিল মারছে না। এ ঘটনায় ১৫০ জন ভারতীয় নাগরিক আটকে আছে বেনাপোল চেকপোস্টে।

[৪] আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। লেখাপড়া করেন বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা নিজ দেশ ভারতের কাশ্মীরে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন। কিন্তু কি কারণে দেশে প্রবেশ করতে পারছেন না তার জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেনও না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়