শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে প্রায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লবণ বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে লবণের ট্রাকে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাচ্ছিলেন ট্রাক চালক ও হেলপার । পথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক হন তারা।

[৩] আটককৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার মো. বাসেদ মিয়া (২৯) ও একই এলাকার মো. সাফায়েত (২৭)। এদের মধ্যে বাসেদ মিয়া ট্রাক চালক ও সাফায়েত হেলপার বলে জানিয়েছে র‌্যাব।

[৪] বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আটককৃতদের কাছ থেকে মোট ৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা লবণ বোঝাই ট্রাকে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।

[৫] গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ থেকে ইয়াবাগুলো তারা সংগ্রহ করেন। এসব ইয়াবা বগুড়াতে নিয়ে বিক্রি করার কথা ছিলো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়