শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে সহিংসতার তিন মামলায় আটক ২৯, আতঙ্কে সাধারণ মানুষ

শাহনেওয়াজ নাজিম, চট্টগ্রাম প্রতিনিধি: [২] ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে চেয়ারম্যানের ওপর হামলা, অগ্নিসংযোগ-ভাঙচুর ও জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় এই পর্যন্ত ২৯জনকে আটক করেছে পুলিশ।

[৩] গতকাল সোমবার সকাল হতে রাত পর্যন্ত ফটিকছড়ি থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই সঞ্জয় কুমার সঙ্গিয় ফোর্স নিয়ে খিরামে সাড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে।
তন্মধ্যে যাচাই-বাছাই করে তিন মামলায় ৯জনকে কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে এবং পরদিন সকালে খিরামে সাড়াশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

[৪] বুধবার (১৮ মার্চ) রাতে খিরামে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান সোহরাবকে গুলি ও বেধড়ক মারধর করে। এঘটনায় চেয়ারম্যানের পক্ষে তার ভাই মুহাম্মদ মামুন হোসেন বাদি হয়ে সুনির্দিষ্ট ১৩ জনকে আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
চেয়ারম্যানের ওপর হামলার জেরে ওই রাতে উত্তেজিত জনতা ৮ বসত ঘর, ১টি সিএনজি ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শহিদুল আলম বাদি হয়ে ২৩জনকে সুনির্দিষ্ট করে ও ২০/৩০জনকে অজ্ঞাত আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

[৫] ১৭ মার্চ রাত ৯টায় খিরাম ইউপি কার্যালয়ে ঢুকে জাহাঙ্গীর (৫০) নামের এক জনকে পিটিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় জাহাঙ্গীর বাদি হয়ে ৮জনকে সুনির্দিষ্ট করে ৯/১০ জনকে অজ্ঞাত আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
এই তিন মামলায় মঙ্গলবার পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।

[৬] এছাড়াও সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল্লার স্ত্রী শাহীন বাদী হয়ে ২১জনকে নির্দিষ্ট করে ১৫০/২০০ জন অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

[৭] এদিকে খিরামে এখন পরিস্থিতি শান্ত হলেও আতঙ্কে আছে সাধারণ মানুষ। গ্রেফতার আতঙ্কে খিরামের অধিকাংশ দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ধীরে ধীরে পুরুষ শূন্য হয়ে পড়ছে খিরাম এলাকা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়