শিরোনাম
◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টেইনকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে ডু প্লেসিসকে যুক্ত করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড-১৯ আতঙ্কের মধ্যেই নিজেদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার ডেল স্টেইন। ২০২০-২০২১ মৌসুমের জন্য ঘোষণা করা কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে নাম লিখিয়েছেন সদ্য অধিনায়ক হিসেবে সাবেক হওয়া ফাফ ডু প্লেসিস। তবে ৩৬ বছর বয়সী স্টেইনের ইনজুরির কথা মাথায় রেখেই তাকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা।

[৩] গত মাসে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার আগ্রহ প্রকাশ করেন স্টেইন। তবে এর কিছুদিন পরেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন স্টেইনগান খ্যাত ডেল স্টেইন।

[৪] ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ থেকেই ইনজুরি ভোগাচ্ছে এই গতি দানবকে। গেল বছরের আগস্টেই টেস্ট ক্রিকেট ছেড়েছেন। তবে রঙিন পোশাকে ক্রিকেট চালিয়ে যেতে চেয়েছিলেন সাবেক বিশ্বসেরা এই পেসার। এর আগে অবশ্য ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জায়গা হয়নি স্টেইনের।

[৫] স্টেইন জায়গা হারিয়েছেন আর সাপে বর দেখলেন অ্যানরিচ নরতজে, ডোয়াইন প্রিটোরিয়াস এবং রুসি ভ্যান ডার ডুসেন কেন্দ্রীয় চুক্তিতে নাম লিখিয়েছেন। এছাড়া বিউরন হেন্ড্রিকস ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের প্রথম কেন্দ্রীয় চুক্তি বাগিয়ে নিয়েছেন।

[৬] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'এই কেন্দ্রীয় চুক্তি এবছর আবারও পর্যালোচনা করা হবে। যারা চুক্তি থেকে বাদ পড়েছে তাদেরও সুযোগ থাকবে চুক্তিতে নিজের নাম লেখানোর।'

[৭] ক্রিকেট সাউথ আফিরকার প্রধান নির্বাহি ড. জ্যাকস ফল বলেন, 'আমাদের চুক্তিতে ১৬ জন ক্রিকেটার আছে। আমরা মনে করি এই সংখ্যাটা একদম ঠিক আছে। তারাই ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভালো করবে বলে আমাদের বিশ্বাস। আমরা আমাদের ১৭তম খেলোয়াড়ের জায়গাটি ফাঁকা রেখেছি। এখানে ভালো পারফর্ম করলে যে কেউ সুযোগ পাবে।'

[৮] দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার: টেম্বা বাভুমা, কুইনটন ডি কক, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, বিউরন হেন্ড্রিকস, রেজা হেনড্রিকস, কেসাভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অয়ানরিচ নরতজে, অ্যান্ডেল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তানারিজ শামসি এবং রসি ভ্যান ডার ডুসেন।

  • সর্বশেষ