শিরোনাম
◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধশত দোকানের ভাড়া নেবেন না বিএনপি নেতা মীরু

ডেস্ক রিপোর্ট : অর্ধশত দোকানের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি হাজী মীর হোসেন মীরু। সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টে এ ঘোষণা দেন মীর হোসেন মীরু।

তাতে তিনি লিখেছেন, পূর্ব জুরাইন এলাকায় আমার নিজস্ব জায়গার ওপর অবস্থিত এলাকার ছোট-মাঝারি ব্যবসায়ীদের জন্য আমার নামে প্রতিষ্ঠিত ‘হাজী মীর হোসেন মীরু’ কাঁচাবাজারের প্রায় ৫০টির মতো দোকানের ভাড়া আগামী এক মাসের জন্য মওকুফ করা হয়েছে তাদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে এবং তারা যাতে এলাকাবাসীর নিকট ন্যায্যমূল্যে মালামাল বিক্রি করে।

তিনি লিখেছেন, আমি আজ থেকে আরও ১০ দিন আগে ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছিলাম আমার এই সিদ্ধান্তের কথা। আমি এই ব্যাপারটি প্রচার করতে চাইনি। মূলত আমাদের পূর্ব জুরাইন এলাকার দোকান মালিক এবং বাড়ির মালিকরা যাতে উৎসাহিত হন এবং তাদের ভাড়াটিয়াদের প্রতি সদয় হন তার জন্য এটি প্রচার করেছি।

মীরু আরও লিখেছেন, করোনা মোকাবিলায় আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এই দুঃসময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াব এবং আমাদের পাশের অন্য মানুষটিকে এই মহামারি সম্পর্কে সচেতন করে তুলব।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পরার পর বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন তিন লাখ ১৫ হাজার ২৬৩ এবং মারা গেছেন ১৩ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৯৫ হাজার ৮৯২ জন।

বৈশ্বিক এই মহামারির ছোবল পৌঁছেছে বাংলাদেশেও। গত ৮ মার্চ বাংলাদেশে এই ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত ২৭ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন দুজন।

  • সর্বশেষ