শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়

আমাদের সময় :[২] বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। আজ সোমবার বিকেলে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

[৩] করোনা সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ের প্রথম দিনে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকা শহরের ভেতরেই ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন একং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।’

[৪] আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সংক্রমিতদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন, আর বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন। এই ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালি বাদে ইউরোপের অন্যান্য দেশে থেকে দুজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন।’

[৫] সেব্রিনা ফ্লোর আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে দুজন, ২০ বছরের মধ্যে একজন, ৩০ বছরের মধ্যে নয়জন, ৪০ বছরের মধ্যে নয়জন, ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন।’

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়