শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর আজ রাত ১২টা থেকে জরুরী পন্যের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা

জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগরে হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, ফার্মেসী, মুদি দোকান,ফল ও কাচা মালের দোকান ব্যাতীত সকল প্রকার দোকান-ব্যবসা প্রতিষ্ঠান অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

জীবননগর উপজেলা প্রশাসন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দফায় দফায় অনুষ্ঠিত বৈঠকে করোনা ভাইরাসের সংক্রামক রোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা প্রশাসন ও পৌর সভার সিদ্ধান্তকে মাইকিংয়ের মাধ্যমে সর্ব সাধারণকে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের তালিকা দীর্ঘ হয়ে ৮০ তে পৌচেছে। সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সোমবার রাত ১২ টা থেকে পৌর এলাকায় সকল প্রকার রাজনৈতিক,সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সমাবেশ, গণজমায়েত, কোচিং সেন্টার, ক্লাব, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে বিদেশ ফেরতদের নিজ বাড়িতে কমপক্ষে ১৪ দিন অবস্থান ও পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হয়ে যত্রতত্র বাজার, মোড় বা দোকানে আড্ডা দেয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

এ সমস্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে উপজেলা প্রশাসন ও পৌরসভা আইনগত ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়