শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৩৯, আইইডিসিআর ৪ সদস্যের টিম

আনোয়ার হোসেন : [২] করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। আগত ওইসব ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত¡াবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

[৩] সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, গতকাল সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ১৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনই বিদেশী। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, সোমবার দুপুরের পর ঢাকা থেকে আইইডিসিআর এর ৪ সদস্যের একটি টিম গাইবান্ধায় পৌঁছেছে। ওই টিমের সদস্যরা সাদুল্যাপুর উপজেলার হবিল¬াপুর গ্রামে কোয়ারেন্টাইন করে রাখা বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষা করবেন। এছাড়াও তারা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন কিছু ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে।

[৪] অপরদিকে জেলা প্রশাসক বরাবরে সাদুল্যাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ এর দেওয়া পত্রের প্রেক্ষিতে রোববার বিকেল থেকে সাদুল্যাপুরের বিভিন্ন এলাকাসহ গোটা গাইবান্ধায় আতংক এবং আলোচনার ঝড় উঠলে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সুস্পষ্ট বক্তব্যের পরও সোমবার মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। এছাড়া গাইবান্ধা পৌরসভা তাদের নিয়ন্ত্রণাধীন পৌর পার্ক এবং এসকেএস ফাউন্ডেশনের নিয়ন্ত্রনাধীন এসকেএস ইন লক ডাউন ঘোষণা করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়