শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা মুরাদনগরে খাবারের দোকান ও ধর্মীয় উপাসনালয়ে সর্তকতাজারি

এম কে আই জাবেদ, মুরাদনগর প্রতিনিধি: [২] করোনা ভাইরাস বিস্তাররোধে মুরাদনগর উপজেলা প্রশাসন প্রজ্ঞাপনজারি করে সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সবিব নির্দেশনায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলার সকল রেস্টুরেন্ট/হোটেলে খাবার পরিবেশন না করে চাহিদার প্রেক্ষিতে পার্সেলের মাধ্যমে খাবার বিক্রি করতে হবে। মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ব্যবহৃত কার্পেট ও মাদুর সরিয়ে নিতে হবে। প্রর্থনাকারীগণকে প্রয়োজনে স্ব-স্ব ব্যবস্থাপনায় জায়নামাজ ব্যবহার করতে বলা হয়।

[৩] করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরকে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

[৫] এ উপজেলায় সম্প্রতি বিদেশ থেকে আসা প্রায় সাড়ে ৩শ প্রবাসি হোম কোয়ারেন্টিনে রয়েছে বলে জানাযায়। সেই সাথে দ্রব্য মূল্যের উদ্ধগতি রোধে বিভিন্ন বাজার উপজেলা প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা প্রদান করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ