শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচশ সদস্যের কমিটি গঠন

আনিস তপন : [২] এই কমিটি সারাদেশের করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক কাজ করবে। সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

[৩] দেশ শাটডাউন/লকডাউন করা হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, মাথা গরম করে কিংবা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাভাইরাসের এই বিপদের মুহূর্তে দেশ ও জাতিকে রক্ষায় দেশ শাটডাউন বলেন, লকডাউন বলেন, পরিস্থিতি দেখে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার, প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তই নেবেন। আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

[৪] চিকিৎসা উপকরণ নিয়ে দেশবাসীর উদ্বেগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উদ্বেগ-আতঙ্কের কোনো কারণ নেই। সরঞ্জাম কম আছে, তাই বলে আমরা বসে নেই। চিকিৎসা উপকরণের ব্যবস্থা করা হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতিকে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা মনে করে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

[৫] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে পৌঁছে দিতে বিআরটিসির ৩৪টি বাস ও তিনটি ট্রাক মোতায়েন করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সঙ্গে আরো দুটি বাস জরুরী সেবায় স্ট্যাণ্ডবাই রাখা হয়েছে। বিআরটিসির সব বাসে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] সকল গাড়িচালক, সহকারীকে মাস্ক ও গ্লাভস পরিধানের নির্দেশনা দেয়া হয়েছে। ট্রিপের শুরু এবং শেষে বাধ্যতামূলকভাবে গাড়ি জীবাণুমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলেও এসময় জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রীসেবা প্রদানের জন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

[৭] তাছাড়া করোনাভাইরাস সংকট নিয়ে সকল ধরনের গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহবান জানিয়ে কাদের বলেন, এ সকল অপকর্ম প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জড়িত ব্যক্তিদের সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, দেশে কোন প্রকার খাদ্য সংকট নেই। বাজারে গুজব সৃষ্টি করে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির অপতৎপরতা ও মজুদদারীর বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ করতেও সবার প্রতি আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়