শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় প্রবাসীকে জরিমানা

সোহেল হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি : [২] মানিকগঞ্জের শিবালয় উপজেলায় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফিরোজ মাহমুদ এই জরিমানা করেন।

[৩] ফিরোজ মাহমুদ জানান, শিবালয়ের উথলী কাতরাসিন গ্রামে ১৯ মার্চ বাড়িতে ফেরেন ভারত প্রবাসী বিশ্বজিৎ শিকদার (৫০) নামে এক ব্যক্তি। সোমবার হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করে তিনি বাড়ির বাইরে চলাফেরা করেন। খবর পেয়ে সোমবার বেলা একটার দিকে সেখানে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

[৪] এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিরোজ মাহমুদ বলেন, ভারতফেরত ওই ব্যক্তির পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে বলা হয়েছে। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়