শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে সাভারে দুই কারখানা বন্ধ ঘোষণা

এম এ হালিম, সাভার প্রতিনিধি: [২] সাভারে করোনা আতঙ্কে হেমায়েতপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লি. নামে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।একই গ্রুপের কারখানা দু'টিতে প্রায় ৮ হাজার পোশাক শ্রমিক কর্মরত।

[৩] রোববার সকালে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস লিমিটেড ও ভাড়ারিয়া এলাকার ডার্ড গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানিয়ে দেয় বলে নিশ্চিত করেন শিল্প পুলিশ।

[৪] নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামীকাল (২৩ মার্চ) সোমবার থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার কথা বলা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে।

[৫] শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকার দীপ্ত ও ডার্ড গার্মেন্ট নামে দুইটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে

[৬] সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে কর্তপক্ষ তাদের জানিয়েছেন বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ