শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পানি পানে করোনাভাইরাস মরে না, ব্লিচিং পাউডার খাওয়া ভয়ঙ্কর

সিরাজুল ইসলাম: [২] ঘন ঘন পানি পান করলে করোনাভাইরাস সরাসরি পেটে পৌঁছে যাবে এবং পাকস্থলীর অম্লরস তা ধ্বংস করে ফেলবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। এতে ইউনিসেফের বরাত দেওয়া হয়েছে। এ তথ্যকে নিচক গুজব বলছেন বিজ্ঞানীরা। বিবিসি

[৩] লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের ক্লিনিকাল এপিডেমিওলজিস্ট কল্পনা সাবাপাঠী বলেন, সংক্রমণ যখন শুরু হয় তখন হাজার হাজার বা লাখ লাখ ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ে। তাই পানি খেয়ে সামান্য কিছু ভাইরাস পেটে চালান করে দিলেই এ থেকে মুক্তি মিলছে না।

[৪] তিনি বলেন, এই ভাইরাস নাকের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসনালী সংক্রমিত না করলেও অন্য কোনোভাবে এটা শরীরে প্রবেশ করবে। কেউ কেউ ভাইরাস লেগে থাকা আঙ্গুল দিয়ে মুখ স্পর্শ করলেও সংক্রমিত হবেন। নাক আর চোখ স্পর্শ করলেও সংক্রমিত হবেন।

[৫] করোনাভাইরাস ঠেকাতে আইসক্রিম খাওয়া যাবে না- এমন গুজবও ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে ইউনিসেফ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটাও সতিই নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

[৬] ব্লিচিং পাউডার পানিতে গুলে খেলে করোনাভাইরাস মরে বলে গুজব ছড়ানো হচ্ছে। এটাকে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করেছে বিবিসি।

[৭] প্রায় তিন মাস ধরে বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাস কেড়ে নিয়েছে ১৪ হাজার ৭০০ মানুষের প্রাণ। সংক্রমিত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়