শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন মাসের জন্য বন্ধ ঘোষনা করা হলো রিজেন্ট এয়ারওয়েজ, জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইমরান আসিফ

লাইজুল ইসলাম : [২] রবিবার (২২ মার্চ) তিনি জানান, করোনা পরিস্থিতিতে সারাবিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রিতেই সংকট চলছে। পরিস্থিতি স্বাভাবিক কবে হবে কেউ যানে না। এদিকে আয় শূণ্যের কোটায় গিয়ে দাড়িয়েছে। এমন অবস্থায় আর সম্ভব হচ্ছে না।
[৩] ইমরান আসিফ বলেন, তিন মাসের সময়কে একটা সাময়িক সময় হিসেবে ধরে বন্ধ করা হয়েছে। তবে এমন হতেও পারে তিন মাসের আগেই ফ্লাইট পরিচালনা শুরু করতে পারি।
[৪] প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড-১৯ এর প্রভাবে রিজেন্টের পরিচালিত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। যেসব দেশ নিষেধাজ্ঞা দিয়েছে তা কবে নাগাদ উঠিয়ে নিবে কেউ যানে না। নিষেধাজ্ঞা উঠলেও যাত্রীর ভ্রমনের আস্থা কবে আসবে কে জানে? সব মিলিয়ে এই সিদ্ধান্ত নিতে বাদ্ধ হয়েছে।
[৫] আন্তর্জাতিক রুটের মধ্যে কাতার, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারতে ফ্লাইট পরিচালনা করে আসছিল রিজেন্ট। বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞায় একে একে বন্ধ হয়ে যায় এসব রুটের ফ্লাইট। সর্বশেষ গত শুক্রবার থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট।
[৬] রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে দেশের ভেতর চট্টগ্রাম ও কক্সবাজার তাদের ফ্লাইট পরিচালনা করে আসছিলো। যাত্রী নেই তাদের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়