শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১২৩ জন

ইত্তেফাক : [২] চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। এবার মালয়েশিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১২৩ জন।

[৩] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, মালয়েশিয়ায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত ১২৩ রোগী শনাক্ত করা হয়েছে। সংক্রমিত নতুন রোগীদের নিয়ে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১৩০৬ জন। এদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

[৪] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে দিয়ে নতুন করে ৩৪ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মালয়েশিয়ায়।.

[৫] প্রসঙ্গত, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীনের চেয়েও করোনায় মারা গেছে ইতালিতে।

  • সর্বশেষ