শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে বিদ্যুৎ-গ্যাস বিলের বিলম্ব মাশুল মওকুফ

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে এখনই বিদ্যুৎ ও গ্যাসের বিল দেওয়ার প্রয়োজন নেই। সময় করে আস্তে-ধীরেই লাইন ছাড়া বিল দেওয়ার ব্যবস্থা করে দিলো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। জুন মাস পর্যন্ত গ্যাসের বিল দেওয়ার ক্ষেত্রে আর বিলম্ব মাশুল দিতে হবে না গ্রাহকদের। অন্যদিকে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে বিলম্ব মাশুল দিতে হবে না। করোনা প্রতিরোধে বিলম্ব মাশুল সাময়িক সময়ের জন্য মওকুফ করা হয়েছে।

[৩] জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের ক্ষেত্রে এমন পরিস্থিতি করোনা ভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

[৪] এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন বলেন, আমরা গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করেছি। বিলম্ব মাশুল না নেওয়ার কারণে আস্তে-ধীরে গ্রাহকেরা তাদের গ্যাস বিল দিতে পারবে। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে নিজেদের করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে আর ফেলতে হবে না। অথবা অন্য কোনও কারণেও যদি বিল দিতে দেরি করেন তাও জুন পর্যন্ত তার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে।

[৫] তবে গ্যাসের মতো বিদ্যুতে জুন মাস পর্যন্ত নয়, তিন মাসের সারচার্জ ও বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, করোনা প্রতিরোধে গৃহস্থলির বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল ও সারচার্জ সাময়িক সময়ের জন্য মওকুফ করেছে তারা। গ্রাহকরা গত ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিল কোনও বিলম্ব মাশুল ছাড়াই পরিশোধ করতে পারবেন।

  • সর্বশেষ