শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করছে পুলিশ

ফাহাদ রহমান, কুমিল্লা প্রতিনিধি :[২] দ্রুত ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিস্তার ঠেকাতে কুমিল্লার মুরাদনগরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করছে মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।

[৩] গত কয়েক দিন ধরে সচেতনতা সৃষ্টি ও আইনানুগ শাস্তির বিষয় উল্লেখ করে উপজেলার সর্বত্র ব্যাপক হারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হলেও তাতে প্রবাস ফেরত স্থানীয়রা কর্ণপাত না করায় প্রশাসনের যৌথ উদ্যোগে মাঠে নামে পুলিশ।

[৪] প্রবাস ফেরত ব্যক্তিদের তালিকা ধরে ধরে শনিবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে ২১২ জন প্রবাসীকে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন মুরাদনগর থানা পুলিশ।

[৫] এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, আমরা গত ১২ মার্চ থেকে জোরালোভাবে করুণা ভাইরাসের বিষয়ে তৃণমূল পর্যায়ে মাঠে নেমেছি। বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যমতে এখন পর্যন্ত মুরাদনগর উপজেলায় প্রায় ৪০০ জন প্রবাসীর তথ্য পাওয়া গেছে এরমধ্যে সিংহভাগ মানুষই কোয়ারান্টাইন মানছে। কিছু কিছু প্রবাসী যারা কোয়ারান্টাইনের শর্ত ভঙ্গ করে বাহির এসেছে আমরা খবর পাওয়ার সাথে সাথে বিভিন্নভাবে তাদেরকে হোম কোয়ারান্টাইন মেন্টেন করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। সম্পাদনা : রাকিবুল

ফাহাদ রহমান
মুরাদনগর (মোবাঃ ০১৮৫০৪৩৪৯৯৩
তাং ২২-০৩-২০২০

  • সর্বশেষ