শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪৭ বস্তা চাউলের কোন কাগজ পত্র দেখাতে না পারায় দুইটি চালের গোডাউন সিল গালা ও ৮ ব্যবসায়ীকে জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] করোনা ভাইরাসকে পুঁজি করে আতংক ছড়িয়ে গত এক সপ্তাহ ধরে। শহরের বিভিন্ন বাজারে চাল, আলু, পেয়াজ, আদা, রসুণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী। এতে নিন্ম আয়ের মানুষ দুর্ভোগে পড়ে।

[৩] এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। রোববার দুপুরে শহরের আনন্দ বাজারের চাল বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইব্রাহীম মিয়াকে অতিরিক্ত মূল্যে চাল বিক্রী করায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

[৪] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও ইব্রাহীম মিয়ার নিয়ন্ত্রিত শহরতলীর ঘাটুরা ও নাটাই গ্রামের ২ টি গোডাউনে মজুদ করে রাখা ২৬৪৭ বস্তা চাউলের কোন সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় গোডাউন ২টি সিল গালা করা হয়েছে।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, র‌্যাব, পুলিশের সমন্বয়ে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এছাড়াও দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জগৎ বাজার ও সড়ক বাজারসহ বেশ কয়েকটি বাজারে পৃথক অভিযান চালায়।

[৬] এ সময় অতিরিক্ত মূল্যে পণ্যদ্রব্য বিক্রী করার দায়ে ৮ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযান করার পর চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে বলে জানাগেছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়