শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরের কার্যক্রম বন্ধ

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর দিয়ে আগমন নির্গম বন্ধের পরে এবার আমদানী রপ্তানিও বন্ধ হলো। রবিবার বন্দর কার্যক্রম বন্দের সিদ্ধান্ত জারি হয়।

[৩] সরেজমিনে বিবির বাজার স্থল বন্দরে গিয়ে ঘুরে দেখা যায়, অফিসে তেমন কাজকর্ম নেই। অফিসের ভেতর পুরনো ফাইলপত্রের জমে থাকা কিছু কাজ করছেন অফিসের স্টাফরা। অফিসের বাইরে দাড়িয়ে আছে দু একটি ক্যাভার্ডভ্যান। ক্যাভার্ডভ্যান চালক জসিম জানালেন পাথর নিয়ে এসেছি। বন্দরে এসে শুনি বন্দরে আমদানী রপ্তানি বন্ধ।

[৪] বিজিবির স্থল বন্দরের চেকপোস্টে দু' জন বিজিবি জওয়ান টহল দিচ্ছেন। সুনশান নিরবতায় থমকে আছে কর্মচঞ্চল বিবির বাজার।

[৫] স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, করোনার প্রকোপ যেন না বাড়ে সে লক্ষ্যে ভারত সরকার আমদানী রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কবে নাগাদ এমন বন্দর কার্যক্রম বন্ধ থাকবে এমন প্রশ্নের জবাবে সফিকুল ইসলাম বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবেন তখনই বন্দরের কার্যক্রম আবার শুরু হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়