শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস : ভাড়া নেবেন না ঢাকার এই বাড়িওয়ালা

আমাদের সময় : [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ গতকাল থেকেই ঘুরছে। করোনাভাইরাসের কারণে তিন মাস বাড়িভাড়া না নিতে নির্দেশ দিয়েছে উগান্ডা সরকার। বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত না এলেও এগিয়ে এসেছেন বাড়িওয়ালা নিজেই। শিউলি হাবীব এই মাসের (মার্চ) ভাড়া না নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

[৩] আজ শনিবার দুপুর পৌনে একটার দিকে দেওয়া এই বাড়িয়ালা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না, তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সকল ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম, আমি আশা করি বাংলাদেশের সকল বাড়িয়ালাদের এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এমতাবস্থায় বাংলাদেশের সকল নাগরিককে ঘরে বসে থেকে করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করুন। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।’

শিউলি হাবীবের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। ১৩০ জনেরও বেশি মানুষ তার স্ট্যাটাসটি শেয়ার করেন, ৪৪ জন ব্যক্তি মন্তব্য করেন ও লাইক পড়ে পাঁচ শতাধিক।

[৪] এ বিষয়ে বিস্তারিত কথা বলতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনো কোনো সাড়া দেননি।

[৫] মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে চলমান সংকটে অন্তত তিনমাস বাড়িভাড়া আদায় নিষিদ্ধ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায়। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেবেনি এমন নির্দেশনা দেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার এবিসি নিউজ ঘানার এক প্রতিবেদনে বলা হয়, উগান্ডার অর্থনীতিতে ইতিমধ্যেই করোনা আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে। ভাইরাস সংক্রমণের ভয়ে অনেক কর্মীই কাজে যোগ দিচ্ছেন না। এ পরিস্থিতিতে আগামী তিনমাস ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় না করতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছেন উগান্ডান প্রেসিডেন্ট।

[৬] সরকারের ওই নির্দেশনায় বলা হয়, ‘যদি কোনো বাসার মালিক এই নির্দেশনা অমান্য করেন তাহলে তার ফ্ল্যাটটি সরকার নিয়ে নেবে অথবা তাকে সাত বছরের জেল দেওয়া হবে। এমনটি একই সঙ্গে দুই শাস্তিও তার জন্য কার্যকর করা হতে পারে।’

  • সর্বশেষ