শিরোনাম
◈ সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়বে বাংলাদেশ ◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১০ আসনে আ.লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত

সমীরণ রায়: [২] ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন বলেন, ঢাকা-১০ আসনের ১১৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দীন নৌকা প্রতীক নিয়ে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৭ ভোট পেয়েছেন।

[৩] এছাড়া জাতীয় পার্টির মো. শাহজাহান লাঙ্গল প্রতীকে ৯৭ ভোট, মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী হারিকেন প্রতীকে ১৫ ভোট, পিডিবির কাজী মো. আব্দুর রহিম বাঘ প্রতীক নিয়ে ৬৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. মিজানুর রহমান ডাব প্রতীক নিয়ে ১৮ ভোট পেয়েছেন।

[৪] তিনি বলেন, এই উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৬ হাজার ৯৬৫টি। এ হিসেবে আসনটিতে গড় ভোটের হার ৫ দশমিক ২৮ শতাংশ।

[৫] শনিবার রাত ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেটের টিচার্স ট্রেনিং কলেজ থেকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। এর ফলাফল ঘোষণা করেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন।

[৬] এর আগে শনিবার সকাল ৯টা থেকে এর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।

[৭] ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে এবার। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ৭৭৭। নারী এক লাখ ৪৩ হাজার ৫০৪ জন।

[৮] উল্লেখ্য, ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে তিনি নির্বাচিত হন। এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

  • সর্বশেষ