শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে স্কুল ছাত্রীসহ দুই কিশোরকে ধর্ষণ

ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি: [২] শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নে ও করগাঁও ইউনিয়নের পৃথকস্থানে মুমুর্ষ অবস্থায় ধর্ষিতা কিশোরীকে পুলিশের নিরাপত্তায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় জুয়েল মিয়া নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের আব্দুল মন্নাফ ওরফে মিছিল মিয়ার পুত্র ২ সন্তানের জনক জুয়েল মিয়া (২৬) এর সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল নবীগঞ্জ আদর্শ বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর জনৈক ছাত্রীর।

[৪] প্রেমের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে ওই ছাত্রীকে বাড়ির বাহিরে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। এদিকে ছাত্রীর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজা-খুজি করে মূমুর্ষ অবস্থায় দেখতে পায়।

[৫] এরপর ধর্ষিতার বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

[৬] অপরদিকে, একই উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামের সাইদ মিয়া (১৮) নামে এক যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে প্রতিবেশী এক জনৈক কিশোরী।

[৭] পরে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করলে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষক সাইদ ওই গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র।

[৮] জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে সাইদ ও ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সস্প্রতি সাইদ ওই কিশোরীকে নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে আমোদ ফুর্তিতে লিপ্ত হত। বিষয়টি কিশোরীর পরিবারের লোকজন আঁচ করতে পেরে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে।

[৯] এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, কাজীরগাঁও গ্রামে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[১০] তিনি আরও বলেন, কুড়িশাইল গ্রামের ধর্ষণের ঘটনার মামলাটি তদন্তাধীন আছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়