শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা জাতিকে পথ দেখালো, পানি সম্পদ উপমন্ত্রী শামীম

সুজিৎ নন্দী: [২] পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়ে জাতিকে পথ দেখালো, সেটি সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একইসাথে এই উদ্যোগ খুবই প্রশংসার দাবিদার।

[৩] উপমন্ত্রী বলেন, সাংবাদিক, ডাক্তার, ড্রাইভারসহ যারা করোনাভাইরাস কার্যক্রমের সাথে জড়িত থাকবেন তাদের সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

[৪] শনিবার ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম একথা বলেন। বিশেষ এই অ্যাম্বুলেন্স সেবার সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

[৫] ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক বাদল মাতবর ও ডিআরইউ’র যুগ্ম সম্পাদক হেলিমুল আলম বিপ্লব। বিশেষভাবে ডিআরইউ’র সদস্য ও তাদের সেবায় নিয়োজিত ড্রাইভারদের জন্য গাউন সরবরাহসহ বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

[৬] এনামুল হক শামীম বলেন, একটি মহল আতঙ্ক সৃষ্টি করে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এটা খুবই দু:খজনক। আমরা স্পষ্ট করে বলছি, দেশে কোনো ধরণের খাদ্যের সংকট নেই। বর্তমান সরকার ও দেশের জনগণ যে কোন সংকট মোকাবেলার সক্ষমতা রাখে। আপনারা যেখানেই কোনো অনিয়মের খবর পাবেন, আমাদের জানাবেন। সরকার এইসব অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে।

[৭] উপমন্ত্রী আরো বলেন, যখন অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস বাড়াচ্ছে তখন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি করোনাভাইরাস আক্রান্তদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি আশা করি, তারা এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিবেন।

[৮] আলোচনা সভা শেষে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ ও বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দদের নিয়ে ডিআরইউ চত্বরে বিশেষ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

  • সর্বশেষ