শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিলো, দাবি আওয়ামী লীগ প্রার্থী

লাইজুল ইসলাম : [২] সকালে রাজধানীর কাঁঠালবাগান, কলাবাগান, লেকসার্কাস ও সেন্ট্রাল রোডসহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনি ভোট কেন্দ্রে ঘুড়ে ভোটারের উপস্থিতি তেমন একটি দেখা যায়নি। তবে ভোট কেন্দ্রে বহিরাগতদের ভীড় লক্ষ করা গেছে।

[৩] কাঁঠালবাগান খান আদর্শ স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের ভিতরে ও বাইরে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। তবে তারা কেউ ভোট দেওয়ার জন্য লাইনে ছিলেন না। কেন্দ্রের কর্মকর্তাও এ বিষয়ে কিছু বলতে চাননি।

[৪] তবে তিনি জানান, কিভাবে কি হচ্ছে তা খোলা চোখেই দেখা যাচ্ছে। ভোটারদের জন্য ভোট কেন্দ্রের বাইরে সেনেটাইজারের ব্যবস্থা করা হলেও বেলা এগারোটার দিকেই শেষ হয়ে যায়। কিন্তু সেই সময় ভোট কাস্ট হয় মাত্র ২ শতাংশ।

[৫] মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজের দ্বায়িত্বরত কর্মকর্তা জানান, সকাল থেকে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এটা করোনার প্রভাবে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

[৬] ধানমন্ডি ২নং সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগ প্রার্থি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সারাবিশ্বে করোনার প্রভাব পরেছে। বাংলাদেশও তার বাইরে না। সেই হিসেবে নির্বাচনের ওপর তো পরবেই। লোক কিছুটা কম হবেই করোনা কারণে। সাংবিধানিক কারণেই নির্বাচন দিতে বাদ্ধ হয়ে নির্বাচন কমিশন।

[৭] এদিকে, ভোটাররা বলেন, নির্বাচনে ভোট দেওয়া অধিকার তাই দিতে এসেছি। তবে অনেকেই আসেনি। হ্যান্ড স্যানেটাইজেশন ছিলো কেন্দ্রে। ভোট দেওয়ার আগে ও পরে সেটা দিয়ে নিজেকে পরিস্কার করে নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়