শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জুলফিকার আমীন, পিরোজপুর প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমন এবং বিভিন্ন গুজবকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে।

[৩] শনিবার দুপুরে পৌর শহরের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াসের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

[৪] ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো- মোল্লা ট্রেডার্স ৭ হাজার, মক্কা ট্রেডার্স ৫ হাজার, চাল ব্যবসায়ী নবী হোসেন ১০ হাজার, বাবুল মুদি দোকান ৫ হাজার, নূর নবী মুদি দোকান ২ হাজার, মজনু মুদি দোকান ২ হাজার টাকা।

[৫] মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস জানান, বাজার মনিটরিংয়ে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়