শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইক্রোসফটের সকল স্টোর বন্ধ ঘোষণা

জেবা আফরোজ : [২] করোনাভাইরাসের আগ্রাসী প্রভাবের কারণে বিশ্বজুড়ে মাইক্রোসফটের সব স্টোর বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না নেয়া পর্যন্ত মাইক্রোসফটের সব স্টোর বন্ধ থাকবে। তবে গ্রাহকরা অনলাইনে সেবা পাবেন। দিঘি বাংলা

[৩] ইমেইলে লেখা হয়েছে, ‘কর্মী ও ক্রেতাদের স্বাস্থ্য ও সুরক্ষার ব্যাপারে সহায়তা করতে মাইক্রোসফটের সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ নজিরবিহীন সময়ে আমরা একমাত্র ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়েই আপনাদের সর্বোচ্চ সেবাটি দিতে পারি। আমাদের কাগজ

[৪] খুচরা দোকান বন্ধ রাখলেও কর্মীদের বেতন-ভাতা বন্ধ রাখছে না মাইক্রোসফট। যে কর্মী যত ঘণ্টা কাজের জন্য বেতন পেতেন, তিনি তত ঘণ্টা কাজের জন্যই বেতন পাবেন। মাইক্রোসফট অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো দোকান বা কার্যালয় বন্ধ রাখার সময়সীমা বেঁধে দেয়নি। দৈনিক অধিকার

[৫] মাইক্রোসফট, ফেসবুক, গুগল, লিংকডইন, রেডিট, টুইটারসহ ইউটিউব করোনা ভাইরাস লড়াইয়ে জোটবদ্ধভাবে মাঠে নেমেছে। মাইক্রোসফট প্রকাশিত সমন্বিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে,সবাই মিলে কমিউনিটিকে ‘সুস্থ ও নিরাপদ’ করে রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিডি নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়